নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিচকের কৃতি সন্তান ডাঃ নাসরিন জেবিন জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার নিযুক্ত

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ​বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ মোছাঃ নাসরিন জেবিন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) হিসেবে নিযুক্ত হয়েছেন। তার এই সাফল্যে কিচকসহ পুরো শিবগঞ্জ উপজেলায় আনন্দের জোয়ার বইছে।
​তিনি শিবগঞ্জ উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও কিচক ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান  মুনজুর আলম ফকিরের সুযোগ্য কন্যা।
​ডাঃ নাসরিন জেবিনের শিক্ষাজীবন অত্যন্ত উজ্জ্বল। তিনি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে
গোল্ডেন প্লাস  এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন প্লাস (স্টার মার্কস) নিয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ঢাকা পিজি হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে উচ্চতর স্নাতক ডিগ্রি অর্জন করেন।
​২৬তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে তিনি তার পেশাগত জীবন শুরু করেন। তার প্রথম কর্মস্থল ছিল নিজ উপজেলা শিবগঞ্জ। এরপর তিনি পর্যায়ক্রমে চট্টগ্রামের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল, মিরপুর ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
​এছাড়াও তিনি ঢাকার মিরপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল এবং গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করেছেন। প্রশাসনিক দক্ষতায় পারদর্শী ডাঃ নাসরিন জেবিন কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
​বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে আবাসিক মেডিকেল অফিসার (RMO) হিসেবে কর্মরত আছেন।
​এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ডাঃ নাসরিন জেবিনের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শিবগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, তিনি তার মেধা ও শ্রম দিয়ে জাতীয় পর্যায়ে দেশের মানুষের সেবা অব্যাহত রাখবেন।
​নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডাঃ নাসরিন জেবিনের বড়-ভাই ইন্জিনিয়ার ইমরান হোসেন ফরহাদ জানান, তিনি শুধু কিচকের নয়, বরং পুরো বগুড়া জেলার গর্ব। তার এই পদোন্নতি নারী শিক্ষার অগ্রযাত্রায় স্থানীয় তরুণীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১০

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১১

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১২

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১৩

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৪

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৫

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৬

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৭

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৮

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৯

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২০
০৮ এপ্রিল ২০২৬

কিচকের কৃতি সন্তান ডাঃ নাসরিন জেবিন জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার নিযুক্ত

www.amaderbashundhara.com|
Amaderbasundara