নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলা সালের জন্মকথা :  শীলা প্রামাণিক 

বছর আসে বছর চলে যায়। আসে নতুন দিন। বৈশাখ আসে নতুন বার্তা নিয়ে। কিন্তু নতুন দিন মানে তো কেবল স্বতন্ত্র একটি দিন নয়। যে বছরটি শেষ হয়ে যায়, মিলিয়ে যায় পশ্চিম দিগন্তের অস্তবেলায় তা আমাদের অস্তিত্ব থেকে কোনোদিনই হারিয়ে যায় না। আমাদের অতীতের মধ্যে ওই দিনগুলো সঞ্চিত হয়ে থাকে। তবু বর্ষশেষে নতুনকে বরণ করবার প্রয়াসে আমরা জেগে উঠি। আমাদের সৌভাগ্য আর দুর্ভাগ্য যাই বলি না কেন, জাতিগতভাবে আমাদের জীবনে আসে তিনটি নববর্ষ। বাংলা নববর্ষ, ইংরেজি ও হিজরি নববর্ষ। আমরা বাঙালি তাই বাংলা নববর্ষকে উদ‌্‌যাপন করে থাকি সাড়ম্বরে। এই উৎসবে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে একাকার হয়ে যায়। নববর্ষ উৎসব ব্যতীত এমন কোনো উৎসব নাই যা জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে এত বেশি একাত্ম করে দেয়!
কালের প্রবাহে আমরা অতিক্রম করছি ১৪৩৩ বঙ্গাব্দ, ২০২৬ খ্রিষ্টাব্দ, ১৪৪৮ হিজরি।
এবার আসা যাক বাংলা সালের ইতিহাসের কথায়।
বাংলা সালের ইতিহাস জানতে হলে জানা প্রয়োজন, বাংলা সাল বা বঙ্গাব্দ বাঙালি জাতির নিজস্ব সময় গণনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও কৃষিজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এর উৎপত্তি মুঘল আমলে, বিশেষ করে মহামতি আকবর-এর শাসনামলে। ধারণা করা হয়, ১৫৫৬ খ্রিষ্টাব্দের দিকে বাংলা সালের প্রবর্তন করা হয়। কিন্তু তা গণনা করা হয় ১৫৮৫ খ্রিষ্টাব্দ থেকে। ১৫৫৬ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর প্রথম দিল্লির সিংহাসনে আরোহন করেছিলেন। তখন হিজরি সাল ছিল ৯৬৩। হিজরি শব্দের অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর। হযরত মুহাম্মদ (সাঃ) ৬২২ খ্রিষ্টাব্দে কুরাইশদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় গমন করেন। আনুমানিক সেসময় যে সালের প্রচলন হয় সেই সালই হিজরি সাল।
তৎকালীন সময়ে রাজস্ব আদায়ের জন্য হিজরি সন ব্যবহৃত হতো, যা চন্দ্রভিত্তিক হওয়ায় কৃষি মৌসুমের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। ফলে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ে অসুবিধা দেখা দিতো। এই সমস্যার সমাধান করতে সম্রাট আকবরের রাজত্বকালে তাঁর অমাত্য আমির ফতেউল্লাহ সিরাজী কৃষিনির্ভর বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা নীতি নির্ধারণ করেন। এ নীতিতে বলা হয় যে, ফসলের মাঠে বীজ বপণের প্রথম থেকে বছরের শুরু আর ফসল ওঠা শেষ হলে বর্ষের সমাপ্তি ঘটবে। সেই হিসেবে তিনি একটি নতুন সাল প্রচলন করেন যার নাম বাংলা সাল বা বঙ্গাব্দ। অর্থাৎ সম্রাট আকবর একটি নতুন সূর্যভিত্তিক বর্ষপঞ্জি চালু করেন। যা কৃষি ফসলের সময় অনুযায়ী নির্ধারিত হয়। এই নতুন পঞ্জিকাই পরবর্তীতে বাংলা সাল বা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। তিনি হিজরি ৯৬৩ কেই বাংলা সালের প্রথম বছর হিসেবে চালু করেন। সহজ কথায় ১৫৫৬ খ্রিষ্টাব্দে বাংলা সাল ধরা হলো ৯৬৩। এভাবে শুরুতেই বাংলা সালের বয়স ধরা হয়েছিল ৯৬৩। তাহলে হিসাবটা মিলিয়ে নেয়া যাক। এখন ২০২৬ খ্রিষ্টাব্দ। ১৫৫৬ খ্রিষ্টাব্দের পর ৪৭০ বছর কেটে গেছে। তাহলে ৯৬৩-এর সঙ্গে ৪৭০ যোগ করলেই পেয়ে যাব বর্তমান বাংলা সাল ১৪৩৩। এখন থেকে ৪৭০ বছর পূর্বে বাংলা সালের গণনা শুরু। এখানে বলে রাখা প্রয়োজন যে হিজরি সাল গণনা করা হয় চাঁদ অনুসারে আর বাংলা সাল গণনা করা হয় সূর্যের গতি অনুসারে। সেই হিসেবে বাংলা সাল গণনা করা হয় ৩৬৫ দিনে আর লিপ ইয়ার হলে ৩৬৬ দিনে। কিন্তু হিজরি সাল বাংলা বছরের তুলনায় প্রতিবছর ৯ থেকে ১০ দিন কম থাকে। তাই ৩৫৫ থেকে ৩৫৬ দিনের মধ্যে হিজরি বছর গণনা করা হয়। কখনোই ৩৫৬ দিনের বেশি হয় না। আর সে কারণেই বর্তমান বাংলা সাল ১৪৩৩ ও হিজরি ১৪৪৮ এ ধরনের ব্যবধান সৃষ্টি হয়েছে।
বাংলা সালের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সাংস্কৃতিক গুরুত্ব। প্রতি বছর ১লা বৈশাখে বর্ষবরণ উৎসব উদ্‌যাপন করা হয়, যা বাঙালির অন্যতম প্রধান উৎসব। এই দিনে মানুষ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং নতুন পোশাক পরে আনন্দ উদ্‌যাপন করে থাকে।
আধুনিক যুগে বাংলা সালের কিছু সংস্কারও করা হয়েছে। ১৯৬৬ সালে বাংলা একাডেমি একটি কমিটি গঠন করে। এ কমিটির প্রধান ছিলেন বিখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ। তাঁরা ঠিক করে দিয়েছেন প্রতিবছর বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রত্যেক মাস হবে ৩১ দিনে। আশ্বিন থেকে চৈত্র প্রত্যেক মাস হবে ৩০ দিনে। প্রতি চতুর্থ বছরে চৈত্র মাস হবে ৩১ দিনে।
সেই হিসেবে পহেলা বৈশাখ নববর্ষ পালন করা হয়। প্রতিবছর দিনটি হয় ১৪ই এপ্রিল। আমরা মেতে উঠি বর্ষবরণ উৎসবে নতুনের আবাহনে । নানাবিধ অর্জন-অনার্জনের মধ্যে দিয়ে যে বছর চলে যায় সেদিকে না ফিরে পা বাড়াই নতুন দিনের পথে। নতুন করে পথ চলি আমরা। বিখ্যাত এক দার্শনিক বলেছিলেন, “পরপর দুটি দিন যার একইভাবে অতিবাহিত হয় নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত”। কাজেই একটি দিনের পর আরেকটি দিন আমরা একইভাবে কাটিয়ে দিতে পারি না। পূর্বের বছরটির চাইতে পরের বছরটি উজ্জ্বলতর হবে সুন্দরতর হবে, পুরানো বছরের সব আবর্জনা দূরে সরিয়ে নেব আমরা।
ঝেড়ে ফেলব সকল ব্যর্থতাকে। এগিয়ে যাব উজ্জ্বল ভবিষ্যতের আশায়। নতুন বছরে এই হোক আমাদের প্রত্যাশা।
লেখক: সহকারী অধ্যাপক সিরাজগঞ্জ
মোবা: ০১৭১০৭৯৭৩১০
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১০

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১১

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১২

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১৩

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৪

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৫

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৬

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৭

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৮

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৯

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২০
১৪ এপ্রিল ২০২৬

বাংলা সালের জন্মকথা :  শীলা প্রামাণিক 

www.amaderbashundhara.com|
Amaderbasundara